ই-পাসপোর্ট (e-Passport) আবেদন
আমাদের মাধ্যমে খুব সহজেই অনলাইনে নতুন ই-পাসপোর্ট আবেদন, নবায়ন বা তথ্য সংশোধন করতে পারবেন। ঘরে বসেই নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। নিচে ই-পাসপোর্টের ধরন, সরকারি ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র বিস্তারিত দেওয়া হলো।
ই-পাসপোর্ট আবেদনের সরকারি ফী
নিচে উল্লেখিত সকল ফী-এর সাথে ১৫% ভ্যাট (VAT) অন্তর্ভুক্ত রয়েছে।
| পাসপোর্টের ধরন | মেয়াদ | নিয়মিত (Regular) | জরুরি (Express) | অতি জরুরি (Super Express) |
|---|---|---|---|---|
| ৪৮ পাতার পাসপোর্ট | ৫ বছর | ৪,০২৫ ৳ | ৬,৩২৫ ৳ | ৮,৬২৫ ৳ |
| ৪৮ পাতার পাসপোর্ট | ১০ বছর | ৫,৭৫০ ৳ | ৮,০৫০ ৳ | ১০,৩৫০ ৳ |
| ৬৪ পাতার পাসপোর্ট | ৫ বছর | ৬,৩২৫ ৳ | ৮,৬২৫ ৳ | ১২,০৭৫ ৳ |
| ৬৪ পাতার পাসপোর্ট | ১০ বছর | ৮,০৫০ ৳ | ১০,৩৫০ ৳ | ১৩,৮০০ ৳ |
প্রয়োজনীয় কাগজপত্র (Police Verification সহ)
প্রাপ্তবয়স্কদের জন্য (১৮ বছরের উর্ধ্বে)
- জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও ফটোকপি
- পেশার প্রমাণপত্র (NOC / Trade License / Student ID)
- চেয়ারম্যান বা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র
- বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি (বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ)
- পূর্বের পাসপোর্ট থাকলে তার মূল কপি ও ডাটা পেজের ফটোকপি
অপ্রাপ্তবয়স্কদের জন্য (১৮ বছরের নিচে)
- আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন (BRN) সনদ
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) কপি
- পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি (৩D সাইজ)
- নাগরিকত্ব সনদপত্র ও বিদ্যুৎ বিলের কপি
- ১৫ বছরের নিচে হলে পিতা বা মাতার পাসপোর্টের কপি (যদি থাকে)
পাসপোর্ট নবায়ন বা তথ্য সংশোধন
- পূর্ববর্তী মূল পাসপোর্ট এবং ডাটা পেজের ফটোকপি
- জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও ফটোকপি
- তথ্য সংশোধনের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র (যেমন: কাবিননামা, শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি)
- সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে NOC/GO দাখিল করতে হবে
আপনার বয়স, পেশা এবং আগের পাসপোর্টের তথ্যের উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজপত্রের কিছুটা তারতম্য হতে পারে। নির্ভুল আবেদন ও সঠিক পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
গ্রীন ষ্টুডিও এন্ড টেলিকম
-
বদরগঞ্জ মহিলা কলেজ মোড়,
উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর। -
ডাকঘর: বদরগঞ্জ - ৫৪৩০