ঘরে বসে প্রয়োজনীয় অনলাইন সেবা ও নির্ভরযোগ্য নির্দেশনা পান। সর্বশেষ আপডেট

NID Application

Bangladesh Election Commission

জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন আবেদন

আপনার জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) নাম, জন্ম তারিখ, পিতা/মাতার নাম বা ঠিকানা ভুল হয়েছে? আমাদের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে এবং নির্ভুলভাবে NID কার্ড সংশোধনের আবেদন করতে আজই যোগাযোগ করুন। নিচে সংশোধন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলো।

NID কার্ড সংশোধনের সরকারি ফী

নিচে উল্লেখিত সকল ফী-এর সাথে ১৫% ভ্যাট (VAT) এবং অনলাইন চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
সেবার ধরন / কারণ প্রথমবার আবেদন দ্বিতীয়বার আবেদন
তথ্য সংশোধন (নাম, পিতা/মাতার নাম, বয়স) ২৩৬ ৳ ৩৪৫ ৳
অন্যান্য তথ্য (রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা) ১১৫ ৳ ১১৫ ৳
হারানো কার্ড উত্তোলন (রি-ইস্যু) - সাধারণ ২৩৬ ৳ ৩৪৫ ৳
হারানো কার্ড উত্তোলন (রি-ইস্যু) - জরুরি ৩৪৫ ৳ ৫৭৫ ৳

প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

নিজের নাম সংশোধন করতে

  • আবেদনকারীর SSC/JSC বা সমমানের সনদ (যদি থাকে)।
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRN)।
  • পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)।
  • নিকাহনামা বা ম্যারেজ সার্টিফিকেট (বিবাহিতদের ক্ষেত্রে)।
  • প্রয়োজনে ম্যাজিস্ট্রেট কোর্টের এফিডেভিট বা হলফনামা।

পিতা বা মাতার নাম সংশোধন করতে

  • পিতা/মাতার সঠিক NID কার্ডের কপি।
  • আবেদনকারীর SSC/JSC পাসের সনদপত্র।
  • আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন।
  • পিতা/মাতা মৃত হলে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ।
  • ভাই-বোনদের NID কার্ডের কপি।

বয়স বা জন্ম তারিখ সংশোধন করতে

  • SSC/JSC বা সমমানের পাসের মূল সনদ (সবচেয়ে বেশি গ্রহণযোগ্য)।
  • সঠিক বয়স সম্বলিত পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)।
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র (BRN)।
  • বয়স প্রমাণের জন্য এফিডেভিট (হলফনামা)।

ঠিকানা ও রক্তের গ্রুপ পরিবর্তন

  • ঠিকানা পরিবর্তন: বিদ্যুৎ/পানি/গ্যাসের বিলের কপি ও চেয়ারম্যানের সনদপত্র।
  • নতুন বাসা হলে: জমির দলিল বা খারিজ খতিয়ানের কপি।
  • রক্তের গ্রুপ: যেকোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপের অরিজিনাল মেডিকেল রিপোর্ট।
বিঃদ্রঃ বয়স, নিজের নাম এবং পিতা-মাতার নাম একসাথে পরিবর্তন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন (EC) অফিসে শুনানির জন্য ডাকতে পারে। সঠিক পরামর্শ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।

গ্রীন ষ্টুডিও এন্ড টেলিকম

  • বদরগঞ্জ মহিলা কলেজ মোড়,
    উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর।
  • ডাকঘর: বদরগঞ্জ - ৫৪৩০
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.