পল্লী বিদ্যুৎ নতুন সংযোগের আবেদন
বাসাবাড়ি, বাণিজ্যিক বা সেচ কাজের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (REB) নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করুন। আমাদের মাধ্যমে ঘরে বসেই নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করতে আজই যোগাযোগ করুন। নিচে সরকারি ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলো।
পল্লী বিদ্যুৎ সংযোগের আপডেটেড ফী
সিঙ্গেল ফেজ (১ কি.ওয়াট) লোডের ক্ষেত্রে নিচে উল্লেখিত ফি প্রযোজ্য।
| খাত / বিবরণ | আবাসিক (বাসাবাড়ি) | বাণিজ্যিক (দোকান/অফিস) |
|---|---|---|
| আবেদন ফি (ভ্যাট সহ) | ১১৫ ৳ | ১১৫ ৳ |
| নিরাপত্তা জামানত (১ কি.ওয়াট) | ৬০০ ৳ | ৮০০ ৳ |
| সদস্য ফি | ৫০ ৳ | ৫০ ৳ |
প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
সাধারণ ও ব্যক্তিগত কাগজপত্র
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি।
- আবেদনকারীর ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- নিকটস্থ মিটারের হিসাব নম্বর (প্রতিবেশীর বিদ্যুৎ বিলের কাগজ)।
- সচল মোবাইল নম্বর।
জমি ও ভবনের কাগজপত্র
- জমির মালিকানার প্রমাণপত্র (পর্চা / দলিল / নামজারি খতিয়ান এর কপি)।
- আবেদনকারী ওয়ারিশসূত্রে মালিক হলে ওয়ারিশ সনদ দাখিল করতে হবে।
- একাধিক ওয়ারিশ থাকলে অন্যান্য অংশীদারদের অনাপত্তিপত্র লাগবে।
বাণিজ্যিক, সেচ বা বিশেষ সংযোগের ক্ষেত্রে
- দোকান বা বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স।
- সেচ সংযোগের ক্ষেত্রে বিএডিসি/উপজেলা সেচ কমিটির ছাড়পত্র।
- ভাড়াটিয়া হলে মালিকের সম্মতিপত্র (ভাড়া চুক্তি)।
- শিল্প সংযোগের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
বিঃদ্রঃ খুঁটি থেকে আপনার বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে অতিরিক্ত তার বা ট্রান্সফরমার প্রয়োজন হলে, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্ধারিত নিয়মে আলাদা ফি প্রযোজ্য হতে পারে।
গ্রীন ষ্টুডিও এন্ড টেলিকম
-
বদরগঞ্জ মহিলা কলেজ মোড়,
উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর। -
ডাকঘর: বদরগঞ্জ - ৫৪৩০