খারিজ বা নামজারি আবেদন

আমাদের মাধ্যমে অনলাইনে খুব সহজেই খারিজ বা নামজারি আবেদন সম্পন্ন করতে আজই যোগাযোগ করুন। বিস্তারিত শুনে আপনার জমির নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা জানানো হবে।

গ্রীন ষ্টুডিও এন্ড টেলিকম

  • বদরগঞ্জ মহিলা কলেজ মোড়,
    উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর।
  • ডাকঘর: বদরগঞ্জ - ৫৪৩০

প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

দাতা নিজ নামে রেকর্ড খতিয়ানের মালিক হলে

  • দাতার রেকর্ডীয় খতিয়ান বা নামজারি খতিয়ান
  • গ্রহীতার মূল দলিল
  • গ্রহীতার জাতীয় পরিচয়পত্র (NID)
  • গ্রহীতার ১ কপি রঙিন ছবি

দাতা রেকর্ড মালিকের ওয়ারিশ হলে

  • মৃত মালিকের রেকর্ড বা নামজারি খতিয়ান
  • মৃত মালিকের ওয়ারিশ সনদ
  • গ্রহীতার মূল দলিল
  • গ্রহীতার জাতীয় পরিচয়পত্র ও ছবি

দাতা পূর্বে নামজারি না করে থাকলে (বায়া দলিল)

  • রেকর্ডীয় খতিয়ান
  • দাতার প্রাপ্ত বায়া দলিল (এক বা একাধিক)
  • গ্রহীতার বর্তমান দলিল
  • গ্রহীতার জাতীয় পরিচয়পত্র ও ছবি

গ্রহীতা নামজারি না করে মারা গেলে

  • রেকর্ডীয় বা নামজারি খতিয়ান
  • মৃত গ্রহীতার মূল দলিল
  • মৃত গ্রহীতার ওয়ারিশ সনদ
  • আবেদনকারী ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র ও ছবি

গ্রহীতা নাবালক বা প্রবাসী হলে

  • জমির মূল দলিল ও খতিয়ান
  • গ্রহীতার জন্ম নিবন্ধন (নাবালক হলে) বা পাসপোর্ট
  • নিযুক্ত প্রতিনিধির (পিতা/মাতা/নিকট আত্মীয়) NID
  • গ্রহীতা ও প্রতিনিধির পাসপোর্ট সাইজ ছবি
আপনার কাগজের ধরন বা জমির অবস্থা অনুযায়ী উপরোক্ত কাগজপত্রের কিছুটা তারতম্য হতে পারে। সঠিক পরামর্শ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।